সাবেক ডিওয়াইএফ কর্মীকে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ

0

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর সভাপতি জিকো ত্রিপুরা সাবেক ডিওয়াইএফ কর্মী সবিরণ চাকমার (৩৭) বিরুদ্ধে মামলা না থাকার পরও তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার সুবন্দোবস্ত করার দাবি জানিয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ডিওয়াইএফ নেতা বলেন, ’গত সোমবার (২৬ অক্টোবর) বিকেল ২টার দিকে সবিরণ চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৭৯ নং ওয়ার্ডের ৪৯ নং বেড থেকে ডিজিএফআই ও পুলিশের লোকজন গিয়ে গ্রেফতার করে। বর্তমানে তাকে মেডিকেলের প্রিজন ওয়ার্ডে বিনা চিকিৎসায় রাখা হয়েছে। তাকে গুলিবিদ্ধ অবস্থায় গত ২২ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাধীন লতিবানের বাসিন্দা সবিরণ চাকমা কাজ করার সময় হঠাৎ কে বা কারা গুলি করে চলে যায় বলে ডিওয়াইএফ নেতা জানান।

সবিরণ চাকমা কোন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত না থাকার পরও একটি বিশেষ মহল তার বিরুদ্ধে পুরাতন মামলায় গ্রেফতার দেখানোর ষড়যন্ত্র করছে দাবি করে জিকো ত্রিপুরা বলেন, ‘পানছড়ির থানা পুলিশ গত ২৪ অক্টোবর সবিরণ চাকমার ব্যাপারে তদন্তে করেন এবং তার বিরুদ্ধে কোন অপরাধমূলক মামলার অস্তিত্ব নেই বলে জানতে পারেন। কিন্তু তারপরও তার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি।’

জিকো ত্রিপুরা বলেন কোন ধরনের অপরাধের সাথে জড়িত না থাকার পরও এবং ইতিপূর্বে কোন মামলা না থাকার পরও, সবিরণ চাকমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামল দেওয়া হলে তা হবে চরম অন্যায়, অমানবিক এবং দেশের আইন ও সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী।

তিনি এ ধরনের গর্হিত কাজ থেকে বিরত থাকার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More