ইউপিডিএফ সদস্যকে হত্যার প্রতিবাদে সাজেকে আধাবেলা অবরোধ চলছে

0
ছবিটি গঙ্গারাম ব্রীজ থেকে তোলা।


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ১১ মে ২০২৬

সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা(তরুণ)-কে হত্যার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে রাঙামাটির সাজেকে আধাবেলা অবরোধ চলছে। ইউপিডিএফ ও সহযোগী সংগঠনগুলো এ অবরোধ কর্মসূচি পালন করছে।

আজ সোমবার (১১ মে ২০২৬) সকাল ৬টা থেকে এ অবরোধ শুরু হয়েছে। চলবে দুপুর ১২টা পর্যন্ত। 

অবরোধ সফল করতে পিকেটারা রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করছে। 

 ছবিটি মাচলং এলাকা থেকে তোলা।

গত ৯ মে বাঘাইছড়ি-দীঘিনালা সীমান্তের শুকনোছড়ায় ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা হেগেরা চাকমা তরুণকে গুলি করে হত্যা করে। ঐদিন সাজেকের উজোবাজারে তাৎক্ষণিক বিক্ষোভ থেকে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনগুলো আজকের এই অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়।

অবরোধের কারণে সাজেক পর্যটন সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

তবে, অ্যাম্বুলেন্স, অসুস্থ রোগী বহনকারী গাড়ি, জরুরী ঔষধ, বিদ্যুৎ সরবরাহকারী ও সাংবাদিক বহনকারী গাড়ি এবং এসএসসি পরীক্ষার্থীদের অবরোধের আওতামুক্ত রাখা হয়েছে বলে গতকাল সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ফেসবুক পেইজে দেয়া এক ঘোষণায় বলা হয়েছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More