এবার পানছড়ির লতিবান এলাকায় সাঁটানো হয়েছে সন্তু গ্রুপ বিরোধী পোস্টার

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় এবার লতিবান ইউনিয়নের কয়েকটি স্থানে সাঁটানো হয়েছে জেএসএস সন্তু গ্রুপ বিরোধী পোস্টার। এর আগে লোগাং, চেঙ্গী ও পানছড়ি সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ ধরনের পোস্টার সাঁটানো হয়েছিল।
‘পানছড়ি সচেতন জনতা’ নামে মঙ্গলবার (২১ জুলাই) সাঁটানো এসব পোস্টারে “সেনাবাহিনীর দালাল সন্তু গ্রুপকে প্রতিহত করুন; জাদর মাধা খেইয়্যা সন্তু চক্রকে প্রতিহত করুন; জাত বিরোধী সন্তু চক্রকে প্রতিহত করুন; সেনা সন্তু ভাই ভাই জুম্মদের তাঁরা ধ্বংস চায়” ইত্যাদি শ্লোগান লেখা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে সেনাবাহিনীর প্রত্যক্ষ মদতে ও সহযোগীতায় পানছড়ি বিভিন্ন এলাকায় সন্তুগ্রুপের সশস্ত্র সদস্যরা প্রকাশ্যে অবস্থান করে খুন, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অপকর্ম সংঘটিত করছে। কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। জনগণ ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে না পারলেও এ ধরনের পোস্টারের মাধ্যমে তারা প্রতিবাদ জানাচ্ছেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
