কাউখালীতে এক শিক্ষিকাকে চিকিৎসায় যেতে বাধা দিয়েছে জেএসএস সন্তু গ্রুপ

0

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৮ জুন ২০২৬

কাউখালীর লেভাপাড়া থেকে লিপি চাকমা (৪৫)) নামে একজন শিক্ষিকাকে রাঙামাটিতে চিকিৎসায় যেতে বাধা দিয়েছে জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীরা।

তিনি ইউনিসেফ পরিচালিত পাড়া কেন্দ্রের একজন শিক্ষিকা। তার স্বামীর নাম সুবল চন্দ্র চাকমা। তারা ঘাগড়া ইউনিয়নের আওতাধীন ৩নং ওয়ার্ডের লেভাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায় আজ রবিবার (২৮ জুন ২০২৬) বিকাল সাড়ে ৩টার দিকে শিক্ষিকা লিপি চাকমা লেভাপাড়া থেকে মাহেন্দ্র যোগে চিকিৎসার জন্য রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেন।

কিছুদূর যাওয়ার পর পার্শ্ববর্তী গ্রাম নুয়োআদামের দোকানে গাড়িটি পৌঁছালে জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীরা তার গতিরোধ করে এবং যাত্রীদের গ্রাম কোথায় জানতে চায়।

লিপি চাকমা নিজেকে লেভাপাড়া গ্রামের বাসিন্দা বলে পরিচয় দিলে সাথে সাথে সন্ত্রাসীরা তাকে গাড়ি থেকে নামিয়ে বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়। ফলে তিনি আর চিকিৎসার জন্য রাঙামাটিতে যেতে পারেননি।

সন্ত্রাসীরা তাকে জানিয়ে দেয় যে, তারা লেভাপাড়া গ্রামের কাউকে নুয়োআদামের বাইরে যেতে দেবে না। তারা হাটে বাজারেও যেতে পারবে না।

গ্রামবাসীদের অপরাধ, তারা সন্ত্রাসীদের কথা মতো ৬ লক্ষ টাকার মুক্তিপণ নিয়ে  আজ সকালে একই গ্রাম থেকে তাদের কর্তৃক অপহৃত দুজন নারীকে ছাড়িয়ে আনার জন্য তাদের নিকট মুরুব্বীরা হাজির হয়নি।

এ ব্যাপারে শিক্ষিকার স্বামী সুবল চন্দ্র চাকমা এ প্রতিবেদককে বলেন, আমার সহধর্মিনী দুয়েক বছর ধরে স্নায়ুবিক সমস্যায় ভুগছেন। কিছুটা প্যারালাইজডও। নিয়মিত চেক-আপের জন্য তিনি ডাক্তারের কাছে যাচ্ছিলেন। এখন তার কী হবে। ঘটনার আকস্মিকতায় তিনি অপমানিত বোধ করছেন।

এদিকে, নারী অপহরণ ও গ্রামবাসীদের অবরুদ্ধের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় জেএসএস সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে উত্তেজনা ও ক্ষোভ দেখা দিয়েছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More