কাউখালীতে ভোট দিতে যাওয়ার পথে বিএনপি’র সন্ত্রাসী কর্তৃক পাহাড়ি ভোটারদের ওপর হামলা, আহত ৫

0
হামলায় আহত পাহাড়িরা। 

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির কাউখালী উপজেলার কাশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাওয়ার পথে বিএনপি’র সন্ত্রাসী কর্তৃক পাহাড়ি ভোটারদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নারী-পুরুষ আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। 

হামলায় আহতরা হলেন- ১. থুইঞোই মারমা, পিতা- অংফা মারমা, গ্ৰাম- ছোট নাভাঙ্গা পাড়া, ১ নং ওয়ার্ড, কাশখালী, ২. রুইচিংমা মারমা, পিতা- অংসা প্রু মারমা, গ্ৰাম-ছোট নাভাঙ্গা পাড়া, ১ নং ওয়ার্ড, কাশখালী, ৩. চদ্রধন চাকমা, পিতা- বিজয় কুমার চাকমা, গ্ৰাম- ডলুপাড়া ও ৪. প্রীতিময় চাকমা, পিতা- ললিত চন্দ্র চাকমা, গ্রাম- ডলুপাড়া ও ৫. মিকা চাকমা, পিতা- বিন্দু লাল চাকমা, গ্রাম-ডলুপাড়া। তারা সবাই ঘাগড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা।

আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, দূরদূরান্তের বিভিন্ন গ্রাম থেকে পাহাড়ি ভোটাররা সকালে দলবদ্ধভাবে ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। এ সময় ভোটকেন্দ্রের নিকটবর্তী কাশখালির পরিত্যক্ত আর্মি ক্যাম্প এলাকায় পৌঁছলে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের সমর্থিত একদল সেটলার বাঙালি দুর্বৃত্ত তাদের ওপর লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এতে উক্ত ৫ জন পাহাড়ি আহত হন।

আহতরা ভয়ের কারণে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারছেন না। বর্তমানে তারা বাড়িতে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

হামলায় জড়িতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন-

১. মো. ইকবাল, পিতা: অজ্ঞাত, গ্রাম- কাশখালী, ঘাগড়া ইউপি, কাউখালী রাঙামাটি। সে কাউখালী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মতলব মেম্বারের ভাতিজা।

২। মো. বেলাল (সিএনজি ড্রাইভার), পিতা: আব্দুল সালাম, গ্রাম- কাশখালী, ঘাগড়া ইউপি, কাউখালী রাঙামাটি।

৩। মো. শাহাবুদ্দিন, পিতা- সনজিত, গ্রাম- কাশখালী, ঘাগড়া ইউপি, কাউখালী রাঙামাটি।

৪। মো. রাশেদ (১), পিতা- অজ্ঞাত, গ্রাম- কাশখালী, ঘাগড়া ইউপি, কাউখালী, রাঙামাটি।

৫। মো. রাশেদ (২) পিতা- অজ্ঞাত, গ্রাম- রাঙ্গীপাড়া, ঘাগড়া ইউপি, কাউখালী রাঙামাটি।

৬। মো. তোফায়েল, পিতা- অজ্ঞাত, গ্রাম- রাঙ্গীপাড়া, ঘাগড়া ইউপি, কাউখালী রাঙামাটি

এ হামলার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

উল্লেখ্য, কেন্দ্রটিতে প্রায় আড়াই হাজার ভোটারের মধ্যে পাহাড়ি ভোটার সংখ্যা আনুমানিক ৩০০ জনের কিছু বেশি। কেন্দ্রটি সেটলার অধ্যুষিত এলাকায় অবস্থিত এবং পাহাড়ি গ্রাম থেকে এর দূরত্ব প্রায় দেড় থেকে দুই কিলোমিটার।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More