সেনা-সন্তু চক্রের জাতি ধ্বংসের নীলনক্সার বিরুদ্ধে মানিকছড়িতে পিসিপির বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

0


মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সেনা-সন্তু চক্রের জাতি ধ্বংসের নীলনক্সার বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বানে রাঙামাটির সাজেকে মাজলঙ নোয়াপাড়া এলাকায় জেএসএস সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ৩য় শ্রেণির ছাত্রী জখম হওয়ার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের মদদদাতা দুর্নীতিগ্রস্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ প্রদর্শন ও কুশপুত্তলিকা দাহ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), মানিকছড়ি উপজেলা শাখা।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মানিকছড়ি উপজেলা সদরের ধর্মঘর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ এলাকা ঘুরে এসে মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজের সামনে সমাবেশে মিলিত হয়। এতে মানিকছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চার শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

সমাবেশে পিসিপির মানিকছড়ি উপজেলা শাখার সদস্য উষাজাই মারমার সঞ্চালনায়  বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের মানিকছড়ি উপজেলা সহসভাপতি সুইজাই মারমা, পিসিপির কেন্দ্রীয় তথ্য প্রচার সম্পাদক অংহ্লাচিং মারমা ও সাধারণ শিক্ষার্থী উক্রাচিং মারমা প্রমুখ।

বক্তারা গতকাল সাজেকের মাজলঙে সন্তু লারমার জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে কস্মিতা ত্রিপুরা জখম হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেনাবাহিনীর মদদে সন্তু লারমার পোষ্য সন্ত্রাসীরা সাজেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে তারা অভিযোগ করেন।

তারা বলেন, আঞ্চলিক পরিষদের গদি টিকিয়ে রাখতে সন্তু লারমা সেনা-শাসকগোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। সেনা-সন্তু চক্র পার্বত্য চট্টগ্রামে জাতিধ্বংসের ষড়যন্ত্র করছে। যার কারণে সন্তু লারমা দীর্ঘদিন ধরে ভ্রাতৃঘাতি সংঘাত জিইয়ে রেখে সেনা-শাসকগোষ্ঠীকে লাভবান করছে। তিনি সেনা-শাসকগোষ্ঠীর ক্রীড়নকে পরিণত হয়েছেন।  

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে চলমান যে ভ্রাতৃঘাতি সংঘাত তার মূল হোতা হলেন সন্তু লারমা। তিনি চাইলে সংঘাত বন্ধ করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে পারতেন কিন্তু সন্তু লারমা সেনা-শাসকগোষ্ঠীর যোগসাজশে সংঘাত জারি রেখেছেন। এই সংঘাত জিইয়ে রাখার মধ্যে দিয়েই সেনা-সন্তু চক্র জাতিধ্বংসের নীলনক্সা বাস্তবায়ন করে যাচ্ছেন। এটা জাতি ও প্রজন্মের জন্য চরম অশনি সংকেত। সন্তু লারমাকে ক্ষমতার মোহে অন্ধ না হয়ে অবিলম্বে এই সংঘাত বন্ধ করতে হবে।

সমাবেশ থেকে বক্তারা সেনা-সন্তু চক্রের জাতি ধ্বংসের নীলনক্সার বিরুদ্ধে গর্জে ওঠে জাতীয় অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য ছাত্র-যুব-নারীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

তারা অবিলম্বে সাজেকে ৩য় শ্রেণির ছাত্রীকে গুলিবিদ্ধ করে জখমকারী সন্তু লারমার সন্ত্রাসীদের গ্রেফতার-শাস্তি এবং এই সন্ত্রাসীদের মদদদাতা দুর্নীতিগ্রস্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

জাতি ধ্বংসের ষড়যন্ত্রকারীদের কুশপুত্তলিকা আগুন দিয়ে পুড়িয়ে ফেলছেন শিক্ষার্থীরা। 


সমাবেশ শেষে শিক্ষার্থীরা দুর্নীতিগ্ৰস্ত প্রমোশনলোভী সেনাচক্র, ক্ষমতাসীনদের পদলেহি লেজুড়, সেনা ক্রীড়নক জাতি ধ্বংসের মূল হোতা সন্তু লারমা, ভাড়া খাটা গুজব রটনাকারী দূর্বৃত্তের কুশপুত্তলিকা আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদ জানান।

সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষাথীরা “সেনা-সন্তু ভাই ভাই-পাহাড়ে তার ঠাঁই নাই; সেনাদের বিশ্বস্ত গোলাম জাত খেকো সন্তু দানব; ভ্রাতৃহত্যার রাষ্ট্রীয় লাইসেন্সধারী সন্তু”-সহ নানা শ্লোগান লেখা প্লেকার্ড প্রদর্শন করেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More