খাগড়াছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের ২ যুগ পূর্তি উপলক্ষে পোস্টারিং

0


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

‎গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর দুই যুগ পূর্তি উপলক্ষে খাগড়াছড়ির সদরে পোস্টারিং করেছে সংগঠনটির নেতা-কর্মীরা।

‎আজ বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টার সময় খাগড়াছড়ি সদরের খবংপুজ্জে, কলেজ গেইট, খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, চেঙ্গী স্কয়ার, নারাঙখিয়া, কলেজ পাড়া, জামতলি, ধর্মপুর, গিরিফুল, ২ নম্বর, শিবমন্দিরসহ বিভিন্ন স্থানে পোস্টারিং করা হয় বলে জানা গেছে।



ডিওয়াইএফ-এর পোস্টারে উল্লেখিত শ্লোগান হলো- “জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে ব্যক্তি-গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে লিপ্ত গণশত্রুদের প্রতিরোধ করুন, লড়াই-সংগ্রাম এগিয়ে নিন।”

‎উল্লেখ্য, আগামী ৫ এপ্রিল ডিওয়াইএফ প্রতিষ্ঠার দুই যুগ পূর্ণ হবে। এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শাখায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে পোস্টারে উল্লেখ করা হয়েছে।







This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More