যুবনেতা ধর্মশিং চাকমাকে হত্যার প্রতিবাদে গুইমারায় তাক্ষণিক বিক্ষোভ

গুইমারা প্রতিনিধি,সিএইচটি নিউজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
রাঙামাটির কুদুকছড়িতে জেএসএস(সন্তু)-এর সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক গণতান্ত্রক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর কেন্দ্রীয় সহসভাপতি ধর্মশিং চাকমাকে গুলি করে নৃশংসভাবে হত্যা ও দুই নারীকে জখম করার প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারায় তাৎক্ষণিক বিক্ষোভ প্রদর্শন করেছে সংগঠনটির স্থানীয় নেতা-কর্মীরা।
আজ শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) দুপুরের সময় আয়োজিত এ বিক্ষোভে নেতাকর্মীরা ধর্মশিং চাকমাকে হত্যার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেন।
তারা অবিলম্বে ঘটনায় জড়িতদের জেএসএস(সন্তু) সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
