রামগড়ে এক ইউপিডিএফ সদস্যকে আটকের অভিযোগ

0


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ৪ নভেম্বর ২০২৬

খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রেমতলা নামক স্থানে সেনাবাহিনীর সদস্যরা ইউপিডিএফের এক সদস্যকে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আটক ইউপিডিএফ সদস্যের নাম সুইবাঅং মারমা (৪৫), পিতা: মৃত রেদা মারমা, গ্রাম: মরংছড়ি, লক্ষীছড়ি।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার সময় ঠ্যাঙাড়ে দুর্বৃত্ত সজল ত্রিপুরাকে সাথে নিয়ে একদল সেনা সদস্য গাড়িযোগে গিয়ে ব্যবসায়ী সেজে প্রেমতলা এলাকায় প্রবেশ করে। পরে তারা সেখানে সাংগঠনিক কাজে অবস্থানরত ইউপিডিএফ সদস্য সুইবাঅং মারমাকে আটক করে।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত (দুপুর ১২টা) সেনাবাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More