রামগড় আপডেট: সেটলার কর্তৃক অপহরণের শিকার সুইবাঅং মারমার অবস্থা আশঙ্কাজনক!

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
রামগড়ের লালছড়ি এলাকা থেকে আজ (১৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টার সময় সেটলার বাঙালি কর্তৃক অপহরণের শিকার হওয়া সুইবাঅং মারমার (৪৭) শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
অপহরণের পর সেটলাররা তাকে লালছড়ি সেটলার পাড়ায় নিয়ে গিয়ে তার ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালায়। পরে তাকে বিজিবির হাতে তুলে দেয়। এরপর মুমুর্ষু অবস্থায় তাকে রামগড় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা হাসপাতাল এলাকায় অবস্থান করে এবং কাউকে ভিতরে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তার (সুইবাঅং) শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রামগড় উপজেলা হাসপাতাল থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
