সাজেকে বজ্রপাতে ৩ মাস বয়সী শিশুর মৃত্যু, একই পরিবারের ৫ জন আহত

0


সাজেক(রাঙামাটি), সিএইচটি নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাঘাইহাটের ডানে বাইবাছড়া গ্রামে আকস্মিক বজ্রপাতে ৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু ও একই পরিবারের আরো ৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ সোমবার (২৫ মে ২০২৬) ভোর ৪টার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত শিশুটির নাম উজ্জল চাকমা (বয়স ৩ মাস)।

আর আহতরা হলেন- প্রদীপ চাকমা(৬৫), মায়া রানি চাকমা (৪৮), জেরিন চাকমা (১৫), রেশমি চাকমা (২৮) ও নিজুম চাকমা (৩)। তারা সবাই ডানে বাইবাছড়া গ্রামের একই পরিবারের সদস্য।

স্থানীয় ও আক্রান্তরা জানান, গত রাতে তারা পরিবারের সবাই বাড়িতে ঘুমিয়ে পড়েছিলেন। আজ ভোর ৪টার সময় বাড়িতে আকস্মিক বজ্রপাতের আঘাত হানে। এতে সবাই অচেতন হয়ে পড়েন। পরে ৫ জনের জ্ঞান ফিরলেও ৩ মাস বয়সী শিশুটির মৃত্যু হয়।  

খবর পেয়ে পরে গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More