আগামীকালের অবরোধের সমর্থনে খাগড়াছড়িতে পিসিপির প্রচার মিছিল

0


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সাজেকে শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে ও সাজেবাসীর ন্যায্য দাবির সমর্থনে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা আগামীকাল ২৪ অক্টোবর ২০২৬, শনিবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির সমর্থনে খাগড়াছড়িতে প্রচার মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), খাগড়াছড়ি জেলা শাখা।

আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টায় খাগড়াছড়ি ফায়ার সার্ভিস এলাকা থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে বার্স টার্মিনাল গিয়ে মিছিল থেকে সাজেকবাসীর  দাবির প্রতি সংহতি জানানো হয় এবং আগামীকাল আধাবেলা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, আগামীকাল রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। গতকাল সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবতিতে সংগঠনটি এই অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়। 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More