সাজেকে শান্তিপূর্ণ অবরোধকারীদের ওপর হামলার প্রতিবাদে কাউখালীতে বিক্ষোভ

0


কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

রাঙামাটি সাজেকে শান্তিপূর্ণ অবরোধকারীদের ওপর বর্বর হামলা, লাঠিচার্জ, গুলিবর্ষণ ও আন্দোলনের নেতাদের বাড়ি ভাংচুরের প্রতিবাদে ও আগামীকাল ছাত্র জনতা সংগ্রাম পরিষদের আহ্বানে খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশনের কাউখালী উপজেলা শাখা।

আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকাল ৪.০০টায় কাউখালীর কচুখালী থেকে মিছিল শুরু হয়ে সিএনজি স্টেশনে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে পিসিপি’র কাউখালী উপজেলার সভাপতি সুজেচ চাকমা বলেন, সেনাবাহিনীর পত্যক্ষ মদদে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা দীর্ঘ দিন ধরে সাজেকের মাচলং এলাকায় বিভিন্ন স্থানে সশস্ত্র অবস্থান করে সাধারণ মানুষকে হুমকি-ধমকিসহ নানা উৎপাত চালাচ্ছে। তাদের গুলিতে গুলিতে কষ্মিতা ত্রিপুরা নামে ৮বছর বয়সী এক শিশু আহত হয়েছে। সন্তু গ্রুপের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন আন্দোলন শুরু করে। যার ধারাবাহিকতায় গতকাল তৃতীয় দফায় শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ পালনকালে সেনাবাহিনী পরিকল্পিতাবে হামলা চালায়। তারা অবরোধকারী জনতার ওপর বেপরোয়া লাঠিচার্জ করে এবং গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। হামলায় অন্তত ৭০ জনের অধিক নারী-পুরুষ আহত হন। একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের সেনাবাহিনী দেশের নাগরিকদের সাথে এ ধরনের বর্বর আচরণ করতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরো বলেন, সেনাবাহিনী নিজেরা বিভিন্ন স্থান থেকে গুলিবর্ষণ করে তা হলুদ সাংবাদিকদের দিয়ে মিডিয়ায় ‘গোলাগুলি’ হিসেবে প্রচার করেছে। এতে করে সেনাবাহিনী সাজেকবাসীর আন্দোলন দমনের ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের মিথ্যা ও সাজানো নাটক সাজেকবাসীর আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না। পার্বত্য চট্টগ্রামে মুক্তিকামী ছাত্র-জনতা সাজেকবাসীর পাশে রয়েছে।

তিনি সাজেকে অবরোধকারী জনতার ওপর হামলাকারী সেনা সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক শাস্তির দাবি করেন।

সমাবেশ থেকে তিনি আগামীকাল (শনিবার) ছাত্র-রজনতা সংগ্রাম পরিষদের ডাকা রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আধাবেলঅ সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি সফল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More