কাউখালীতে গণতান্ত্রিক যুব ফোরামের ২ যুগ পূর্তি উপলক্ষে পোস্টারিং

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ)-এর ২ যুগ পূর্তি উপলক্ষে রাঙামাটির কাউখালীতে পোস্টারিং করেছে সংগঠনটির নেতা-কর্মীরা।
গতকাল ও আজ শুক্রবার (৩ এপ্রিল) কাউখালী উপজেলা সদর এবং ঘাগড়া, কলমপতি, বেতবুনিয়া ও ফটিকছড়ি ইউনিয়ন এলাকায় এই পোস্টারিং করা হয়েছে।


ডিওয়াইএফ-এর পোস্টারে উল্লেখিত শ্লোগান হচ্ছে, “জাতীয় ভাগ্য বিকিয়ে দিয়ে ব্যক্তি-গোষ্ঠী স্বার্থ উদ্ধারের লিপ্ত গণশত্রুদের প্রতিরোধ করুন, লড়াই সংগ্রাম এগিয়ে নিন।”
উল্লেখ্য আগামী ৫ এপ্রিল গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)প্রতিষ্ঠার ২যুগ পূর্ণ হবে। এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শাখায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে পোস্টারে উল্লেখ করা হয়েছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
