খাগড়াছড়ির মধ্য বেতছড়িতে সেটলার কর্তৃক পাহাড়িদের জায়গা বেদখলের চেষ্টা

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি জেলা সদরের ভূয়োছড়ি মৌজার মধ্য বেতছড়িতে সেটলাররা পাহাড়িদের ভোগ-দখলীয় জায়গা বেদখলের চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে।

আজ ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ভূয়োছড়ি সেটলার পাড়া থেকে ১৫/২০ জনের একদল সেটলার মধ্য বেতছড়ি গ্রামের সুনীতি চাকমার দখলীয় ৪ একর জায়গায় জঙ্গল কাটতে যায়। তারা বেশ কিছু পরিমাণ জায়গা কেটে পরিষ্কার করে ফেলে। উক্ত জায়গায় সুনীতি চাকমার বিভিন্ন ফলজ বাগান রয়েছে। পরে খবর পেয়ে পাহাড়িরা সেটলারদের জঙ্গল কাটতে বাধা দেয় এবং বিষয়টি প্রশাসনকে অবগত করে। ফলে সেটলাররা সেখান থেকে চলে আসতে বাধ্য হয়। এরপর খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান উক্ত জায়গাটি পরিদর্শন করেন। আগামী ১৭ ফেব্রুয়ারি উভয় পক্ষকে নিয়ে উক্ত জায়গা বিষয়ে আলোচনা করা হবে বলে তাঁরা জানিয়েছেন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More