গুইমারায় সড়ক দুর্ঘটনায় সুদঅং মারমা নামে এক মোটরসাইকেল চালক নিহত

0

গুইমারা (খাগড়াছড়ি), সিএইচটি নিউজ
শনিবার,  ১৫ আগস্ট ২০২৬

খাগড়াছড়ির গুইমারা সড়ক দুর্ঘটনায় সুদঅং মারমা (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ১১টায় গুইমারা উপজেলা বিজিবি হাসপাতালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুদঅং মারমা রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাগলাপাড়া এলাকার রুইচাইঅং মারমার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গুইমারা বিজিবি হাসপাতালের সামনে একটি মাইক্রোবাস দ্রুতগতিতে এসে বিপরীত দিকের লেনে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক সুদঅং মারমা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গুইমারা ওসি মো. সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে করেছেন। তিনি এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে বলেন, মামলা দায়েরের পর যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More