দীঘিনালায় মানসিক ভারসাম্যহীন নারীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ভিডিপি কর্মকর্তাকে অব্যাহতি

0

দীঘিনালা (খাগড়াছড়ি), সিএইচটি নিউজ
শুক্রবার, ১৯ জুন ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরুং এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারীর সাথে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হিল ভিডিপি প্লাটুনের নায়েক মো. আশ্রাফ উদ্দিনকে বাহিনীর সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ১৮ জুন ২০২৬ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, … ‍“খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন দীঘিনালা উপজেলার ছোট মেরুং ০৬ নং হিল ভিডিপি প্লাটুনের নায়েক মো. আশ্রাফ উদ্দীন এর বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীন নারীর সাথে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এর প্রেক্ষিতে কর্তৃপক্ষের নির্দেশক্রমে বাহিনীর সকল কার্যক্রম হতে তাকে অব্যাহতি প্রদান করা হলো।”

ভুক্তভোগী নারীর সাথে ঘটা অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ইতোমধ্যে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দিয়েছেন। এসব ভিডিওর মাধ্যমে জানা গেছে, ওই মানসিক ভারসাম্যহীন নারী (বাঙালি) ছোট মেরুং বাজার এলাকায় ঘোরাফেরা করে থাকতেন। কিন্তু সম্প্রতি তিনি ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়েছেন। এ ঘটনায় স্থানীয়রা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীর বিচার ও শাস্তির দাবি করেছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More