Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সভাপতি প্রসিত খীসা ও সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা আজ ৮ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় প্রদত্ত এক বিবৃতিতে বিশিষ্ট রাজনীতিক সাংবাদিক ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি নির্মল সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে ইউপিডিএফ নেতৃদ্বয় নির্মল সেনকে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব অভিহিত করেন এবং তার সাথে বিভিন্ন সময় আন্দোলনের ব্যাপারে যোগাযোগ ও বৈঠকের কথা স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
