বাঘাইছড়িতে সেটলার কর্তৃক ভূমি বেদখলের চেষ্টার অভিযোগ

বাঘাইছড়ি (রাঙামাটি), সিএইচটি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দক্ষিণ পাবলাখালীতে সেটলার বাঙালি কর্তৃক স্থানীয় পাহাড়িদের ভূমি বেদখলের চেষ্টার খবর পাওয়া গেছে। তবে পাহাড়িদের প্রতিরোধে সেটলাররা পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) সকালে ভূমি দস্যু কুদ্দুসসহ ১০ জন সেটলার বাঙালি স্থানীয় পাহাড়িদের ভূমি বেদখল করতে যায়। এতে স্থানীয় পাহাড়িরা তাদের প্রতিরোধ করলে পরে সেটলাররা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য যায়।
সেটলাররা পালিয়ে গেলেও তারা আবারও সংগঠিত হয়ে ভূমি বেদখলের চেষ্টা চালাতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।
তবে, এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
