বৈ-সা-বি উপলক্ষে লক্ষীছড়ির হুদুকছড়িতে র‌্যালি ও নদীতে পুষ্পার্ঘ্য অর্পণ

0


লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ১২ এপ্রিল ২০২৬

পার্বত্য চট্টগ্রামে ঐতিহ্যবাহী মহান উৎসব বৈ-সা-বি (বৈসু-সাংগ্রাই-বিজু-বিষু) উপলক্ষে লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের হুদুকছড়িতে বর্ণাঢ্য র‌্যালি ও নদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে এলাকার সর্বস্তরের জনসাধারণ।

আজ রবিবার (১২ এপ্রিল ২০২৬) সকাল ৯টার সময় “সার্বজনীন বৈসাবি উদযাপন কমিটি”র উদ্যোগে প্রথমে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হুদুকছড়ি বাজার এলাকা প্রদক্ষিণ করে পার্শ্ববর্তী খালে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

র‌্যালি ও পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানেএলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।




This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More