মানিকছড়ির তবলা পাড়া এলাকায় সেনাবাহিনীর অস্বাভাবিক তৎপরতায় জনমনে আতঙ্ক ও উদ্বেগ

0


মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তবলাপাড়ায় সেনাবাহিনীর অস্বাভাবিক তৎপরতায় স্থানীয় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) ভোররাত ৩টার সময় সিন্দুকছড়ি সেনাজোন থেকে একদল সেনা সদস্য তবলা পাড়া, ছোট কালাপানি প্রাথমিক বিদ্যালয়সহ ৩টি স্থানে বিভক্ত হয়ে অবস্থান করছে। সকাল ৮টায় একদল সেনা সদস্য ক্যাম্পে ফিরে গেলেও আরেকদল জঙ্গল অবস্থান নিয়েছে।

সেনাদের সাথে মুখোশ পরিহিত ৩ জন লোক দেখা গেছে বলে সেনাবাহিনী সাথে মুখোশ পরিহিত ৩ জন লোক দেখা গেছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সেনাবাহিনীর এই অস্বাভাবিক তৎপরতার ফলে এলাকার জনমনে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More