মাটিরাঙ্গায় সেনাবাহিনী কর্তৃক বাড়ি তল্লাশির পর এক ব্যক্তিকে রাতভর আটক রেখে নিপীড়ন-হয়রানির অভিযোগ

0


মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর সদস্যরা এক ব্যক্তির বাড়ি তল্লাশির পর তাকে রাতভর আটক রেখে নিপীড়ন ও হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ব্যক্তির নাম ধইল্যারায় ত্রিপুরা (৫২), পিতা: মৃত নিরেন্দ্র ত্রিপুরা, গ্রাম: বীরেন্দ্র কার্বারি পাড়া, ৩নং ওয়ার্ড, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মধ্য রাত আনুমানিক ১:০০ট হতে ২:০০টার মধ্যে মাটিরাঙ্গা সেনাজোন থেকে ৫০ জনের অধিক সেনাসদস্য মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বীরেন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা ধইল্যারায় ত্রিপুরার বাড়ি ঘেরাও করে এবং পরে তল্লাশি চালায়। 

কিন্তু তল্লাশি শেষে বাড়িতে অবৈধ কোনো কিছু না পেয়ে সেনারা তাকে আটক করে নিয়ে বাড়ির পাশের জঙ্গলে সারারাত আটক রেখে নিপীড়ন ও হয়রানি করে। 

পরে সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে তাকে ছেড়ে দেয় বলে জানা গেছে।

সেনা সদস্যদর সাথে ৪-৫ জন ঠ্যাঙাড়ে (মুখোশ) দুর্বৃত্ত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

অন্যদিকে, একই উপজেলার তৈকাথাং আর্মি ক্যাম্প হতে ১৫ জনের একদল সেনা সদস্য মাইরুম পাড়া এলাকায় তৎপরতা চালানোর খবর পাওয়া গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More