রাঙামাটির লংগদুতে দু’টি ইঞ্জিন চালিত বোটে সেটেলার কর্তৃক ডাকাতি : আহত ৪

0
রাঙামাটি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

লংগদু: রাঙামাটির লংগদুতে সেটলার কর্তৃক পাহাড়ি যাত্রী বহনকারী দু
’টি ইঞ্জিন চালিত বোটে  ডাকাতির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। আজ ৯ জুলাই সোমবার সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকালে লংগদু হতে পাহাড়ি যাত্রীদের নিয়ে ইঞ্জিন চালিত দু’টি বোট রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেয়।যাবার পথে সকাল ৯ টায় দিকে লংগদুর ফুরমুখ-বৈদ্যটিলা নামকস্থানে পৌঁছলে ১০ জন সেটলার যুবক বোট দু’টি আটকিয়ে পাহাড়িদের উপর হামলা চালায় এবং জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তাদের হামলায় ৪ জন পাহাড়ি মারাত্মক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।আহতরা হলেন: ১. উৎপল কান্তি চাকমা, পিতা: নরেন্দ্র চাকমা, গ্রাম: চিন্দারাম ছড়া, বাঘাইছড়ি, ২. রিকেন চাকমা,পিতা: সূয্যকুমার চাকমা, গ্রাম: সিজকমুখ, বাঘাইছড়ি ৩. দ্রোণচার্য্য চাকমা,পিতা: মৃতসুমতি রঞ্জন চাকমা, গলাচিপা, বাঘাইছড়ি ও ঝন্টু চাকমা, পিতা- দয়া কুমার চাকমা, গ্রাম-সিজক মুখ। এ সময় সেটলাররা  দু’টি বোটের ১১ জন পাহাড়ি যাত্রীর কাছ থেকে ১১ টি মোবাইল সেট, দেড় লক্ষ টাকা ও দেড় ভরি স্বর্ণছিনিয়ে নিয়ে যায়। আহতদের মধ্যে উৎপল চাকমা মাথায় এবং রিকেন চাকমা হাতে কিরিচের কোপে আহত হন। আহতদের লংগদু উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More