লক্ষীছড়িতে ‘পূর্ণস্বায়ত্তশাসন’ দাবি উত্থাপন দিবসে সভা

0


লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন দাবি উত্থাপন দিবস উপলক্ষে লক্ষীছড়িতে এক সভার আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) আয়োজিত সভায় ইউপিডিএফ সংগঠক দেবেশ চাকমার সভাপতিত্বে ও নিরব চাকমার সঞ্চালায় বক্তব্য রাখেন বাদী পাড়ার মুরুব্বী অনিল বিকাশ চাকমা, সুমন্ত পাড়ার মুরুব্বী ভূবন চাকমা ও নীল কুমার কার্বারি পাড়ার মুরুব্বী স্মৃতি মোহন চাকমা।

সভায় দেবেশ চাকমা আজকের দিনটির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জনসংহতি সমিতি যখন জুম্ম জনগণের অধিকার বিকিয়ে দিয়ে আওয়ামী লীগ সরকারের সাথে চুক্তিতে উপনীত হচ্ছিল তখন ১০ মার্চ ১৯৯৭ তিন গণসংগঠ পাহাড়ি ছাত্র পরিষদ, পাহাড়ি গণপরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন পূর্ণস্বায়ত্তশাসনের দাবি উত্থাপন করেছিল। যার ফলশ্রুতিতে জেএসএস’র চুক্তি ও অস্ত্র সমর্পণের পরও পার্বত্য চট্টগ্রামে আন্দোলন থেমে যায়নি। 

তিনি বর্তমানে ইউপিডিএফের নেতৃত্বে চলমান পূর্ণস্বায়ত্তশাসন আন্দোলনে সামিল হয়ে লড়াই-সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।

সভায় দিবসটি উপলক্ষে তিন সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের প্রকাশিত লিফলেট বিতরণ করা হয়।




This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More