সাজেকবাসীর ৫ দফা দাবির সমর্থনে পানছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের বিক্ষোভ

0


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

সাজেকবাসীর ৫ দফা দাবির সমর্থনে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ, পানছড়ি শাখা।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল ১১টার সময় পানছড়ি-খাগড়াছড়ি মূল সড়কের নালকাটা ব্রীজ থেকে মিছিলটি শুরু হয়ে উত্তর নালকাটা আম্রাকানন বৌদ্ধ বিহারের মূল ফটকের পাশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে তারা সাজেকবাসীর চলমান অবরোধের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন। 

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্র-জনতার সংগ্রাম পারিষদের পানছড়ি উপজেলা প্রতিনিধি রনেল চাকমা ও দেবাশীষ চাকমা।

বক্তারা বলেন, সাজেকবাসী যে ৫ দফা ন্যায্য দাবিতে আন্দোলন করছেন আমরা তাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং সরকারকে অবিলম্বে সাজেকবাসীর দাবি মেনে নিয়ে সেখানকার চলমান সংকট নিরসরের আহ্বান জানাচ্ছি।

তারা বলেন, সাজেকবাসী আপনারা ভয় পাবেন না, আমরা পানছড়িসহ পার্বত্য চট্টগ্রামের ছাত্র-জনতা আপনাদের পাশে রয়েছি। যতই দমন-পীড়ন চালানো হোক না কেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা চলমান অবরোধ অব্যাহত রাখুন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More