স্বনির্ভর হত্যাকাণ্ডের ৮ বছর : শহীদ তপন-এল্টন-পলাশদের স্মরণে পানছড়িতে প্রদীপ প্রজ্বলন

0


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২৬

স্বনির্ভর হত্যাকাণ্ডের ৮ বছর উপলক্ষ্যে শহীদ তপন, এল্টন ও পলাশদের স্মরণে খাগড়াছড়ির পানছড়িতে প্রদীপ প্রজ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), পানছড়ি উপজেলা শাখা।

আজ মঙ্গলবার (১৮ আগষ্ট ২০২৬) বিকাল সাড়ে ৫টার সময় পানছড়ি নাপিতা পাড়া এলাকায় আয়োজিত এই প্রদীপ প্রজ্বলন কর্মসূচিতে স্থানয়ি ছাত্র-যুবকরা অংশগ্রহণ করেন।

এতে পিসিপির পানছড়ি উপজেলা সাধারণ সম্পাদক ইতেন চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন একই শাখার সভাপতি দেবাশীষ চাকমা।

শুরুতে তপন, এল্টন, পলাশসহ গনতান্ত্রিক লড়াই সংগ্রামে সকল শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

প্রদীপ প্রজ্বলন কর্মসূচি থেকে স্বনির্ভর হত্যাকাণ্ডের মূল হোতা বর্তমান আনসার-ভিডিপির মহাপরিচালক আবদুল মোতালেব-সহ সকল খুনীদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।

বক্তব্য শেষে উপস্থিত সকলে শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করেন।




This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More