কাউখালীতে বন ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতামূলক পোস্টারিং

0


কাউখালি প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বন, পরিবেশ-প্রকৃতি সুরক্ষায় জনসচেতনতামূলক হাতে লেখা পোস্টারিং করেছে বন ও পরিবেশ সংরক্ষণ কমিটি।

আজ মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) এই পোস্টারিং করা হয়।

হাতে লেখা এসব পোস্টারে “প্রকৃতিকে সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি; বন উজাড় করে প্রকৃতিকে ধ্বংস করবো না; পরিবেশ-প্রকৃতি রক্ষার্থে ব্যাঙ-ব্যাঙাচি নিধন বন্ধ করুন ; বাঁশ বাগান ধ্বংস করে জুমচাষ করবেন না ; বন্য ও পরিবেশের জন্য ক্ষতিকর সেগুনসহ অন্যান্য ক্ষতিকর গাছের চারা রোপণ থেকে বিরত থাকুন; বন পরিবেশ রক্ষার্থে বাঁশ, মেহগনি, ফলজ ভেষজ বাগান সৃজন করুন; বন্যপ্রাণী নিধন করবেন না; আগুন নিয়ন্ত্রণ করে বনকে রক্ষা করুন; পানি পেতে চাইলে সেগুন গাছকে না করুন; প্লাস্টিক পলিথিনের দূষণ রোধে এগিয়ে আসুন” ইত্যাদি আহ্বান লেখা রয়েছে।





This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More