নারী শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দাবিতে নান্যাচরে এসিসির শিশু র‌্যালি

0


নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

“খুনী-ধর্ষক নরপশুদের ফাঁসি ও নারী শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দাবিতে রাঙামাটির নান্যাচরে শিশু র‌্যালি করেছে অগ্রণী শিশু কিশোর কেন্দ্র (এসিসি)।

আজ বৃহস্পতিবার (৪ জুন ২০২৬), সকাল ১১টায় ‘আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে এই শিশু র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালি পরবর্তী আয়োজিত সমাবেশে অগ্রণী শিশু কিশোর কেন্দ্রের নান্যাচর উপজেলা শাখার সভাপতি বৈশালী চাকমার সভাপতিত্বে ও একই শাখার সদস্য রিতু চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পূর্ণতা চাকমা।

বক্তারা বলেন, আজকে আমরা এমন একটি দিবস পালন করছি, যে দিবসটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে প্রতিটি শিশু নিরাপদ ও শান্তিপূর্ণ জীবন ধারনের অধিকার রাখে। কিন্তু দুঃখজনকভাবে ধর্ষণ,  যুদ্ধ, সহিংসতা ও আগ্রাসনের কারণে অসংখ্য শিশু তাঁদের শৈশব হারাচ্ছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাই, ২০১৮ সালের ২৮ জুলাই খাগড়াছড়িতে স্থানীয় স্কুলে ৪র্থ শ্রেণিতে পড়ুয়া কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা, বান্দরবানে ৫ম শ্রেণির ছাত্র ভানথাং পুই বমকে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক কেএনএফ সাজিয়ে গুলি করে হত্যা এবং সাম্প্রতিক সময়ে ঢাকায় আলোচি রামিসাকে ধর্ষণের  পর হাত, গলা কেটে হত্যাসহ বান্দরবানে ৫ বছর বয়সী ত্রিপুরা শিশুকে ধর্ষণের ঘটনা। পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে আজ এমন বীভৎস ঘটনা ঘটেই চলেছে। সরকার শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

তারা আরো বলেন,  শিশুরা কখনো যুদ্ধ চায় না, তবুও তারাই সবচেয়ে বেশি কষ্ট ভোগ করে। কেউ হত্যার শিকার  হয়, কেউ  হারায় পরিবার, কেউ শিক্ষা থেকে বঞ্চিত হয়, আবার কেউ মানসিকভাবে ভেঙে পড়ে। শুধু তাই নয় শিশুদের  ওপর আগ্রাসন শুধু যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিশুশ্রম, মানব পাচার, শারীরিক ও মানসিক নির্যাতন, বাল্য বিবাহ, অনলাইনে হয়রানি ও শিশুদের জন্য বড় হুমকি।

সমাবেশ থেকে বক্তারা সব ধরনের সহিংসা বন্ধ করে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ও বিশ্বে নারী শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা এবং ধর্ষক-খুনি নরপশুদের সর্বোচ্চ শাস্তি ফাঁদি দেয়ার দাবি জানান।

র‌্যালি ও সমাবেশে তারা “স্কুলভবন সেনা ছাউনি বানানো চলবে না; উদ্যত রাইফেল-বেয়নেট সরিয়ে নাও, আমাদের খেলতে দাও; প্রলোভনে শিশুদের ধর্মান্তর বন্ধ করতে হবে; সেনা কর্তৃক দুর্বৃত্ত, ধর্ষক ও খুনীদের প্রশ্রয়দান বন্ধ কর” ইত্যাদে দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও ভিকটিম শিশুদের ছবি প্রদর্শন করেন। 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More