বিশ্ব পরিবেশ দিবসে বর্মাছড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

0

লক্ষীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৫ জুন ২০২৬

“রাবার-সেগুন-ইউক্লিপটাসসহ বিদেশী প্রজাতির গাছের বিস্তার ঘটিয়ে প্রাকৃতিক বনজঙ্গল বিপন্ন করবেন না, পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র ও পরিবেশ রক্ষার্থে এগিয়ে আসুন” এই আহ্বানে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বর্মাছড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

আজ শুক্রবার (৫ জুন ২০২৬) সকালে ‘পরিবেশ রক্ষার্থে সচেতন লক্ষীছড়ি এলাকাবাসী’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ২নং ফটিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উষাতন চাকমার সভাপতিত্বে ও সাবেক মেম্বার শ্যামল চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন ইউপি মেম্বার রনদীপ চাকমা ও বর্মাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল কান্তি চাকমা। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষীছড়ি উপজেলা সভাপতি রুপায়ন চাকমা।  

বক্তারা বলেন, আগের তুলনায় বর্তমানে জলবায়ু বহু পরিবর্তন হয়েছে। দিন দিন নদীনালা-খালবিল, ছড়া-ঝিরিতে পানি সংকট দেখা দিচ্ছে। সেগুন, রাবার, আকাশমণি-সহ ইত্যাদি পরিবেশের জন্য ক্ষতিকর বিদেশী প্রজাতির গাছে রোপণ করার ফলে পরিবেশের ওপর এ ধরনের বিরূপ প্রভাব পড়েছে।


তারা আরো বলেন, পরিবেশ সুরক্ষার দায়িত্ব আমাদের সবার। আমরা যার আমরা যার যার জায়গা থেকে সচেতন হলে পরিবেশ রক্ষা করতে পারবো। তারা পরিবেশ রক্ষার্থে গ্রামে গ্রামে ছাত্র-যুবকদের নিয়ে সচেতনতামুলক সেমিনার আয়োজনের আহ্বান জানান।

সমাবেশের পর ২নং ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমার নেতৃত্বে বর্মাছড়ি স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ধোধন করা হয়। এতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এছাড়া বর্মাছড়ি বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিয়ান চালানো হয় এবং পরিবেশ রক্ষার আহ্বানে সচেতনতামূলক ফেস্টুন টাঙানো হয়।








This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More