মাটিরাঙ্গায় সন্ত্রাসী হামলার আপডেট: নিখোঁজ ইউপিডিএফ কর্মী কৌশলকে খুঁজে পাওয়া গেছে

স্থানীয় প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা ইউনিয়নের অন্তর্গত ধুল্যাগ্রামে সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের হামলায় নিখোঁজ থাকা ইউপিডিএফ কর্মী কৌশল চাকমাকে খুঁজে পাওয়া গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। হামলার সময় তিনি কোনমতে সরে গিয়ে নিজেকে রক্ষা করতে পেরেছেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৮টায় ঠ্যাঙাড়ে সন্ত্রাসী অজিত চাকমার নেতৃত্বে ধুল্যা গ্রামের একটি বাড়িতে ইউপিডিএফ কর্মী পরেশ চাকমা ও কৌশল চাকমার ওপর উক্ত হামলার ঘটনাটি ঘটে।
হামলার সময় তারা দু’জনই ওই বাড়ি থেকে সরে গেলেও কৌশল চাকমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তিনি নিরাপদ স্থানে গিয়ে স্থানীয়দের সাথে যোগাযোগ করলে তাকে খুঁজে পাওয়া যায়।
এদিকে, হামলার পর সকাল ১১টার সময় বিজিতলা আর্মি ক্যাম্প থেকে একদল সেনাসদস্য আবার হামলাকারী সন্ত্রাসী অজিত চাকমাকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। সেনারা সেখানে গিয়ে গুলিবর্ষণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ করেছেন স্থানীয়রা। সেনাবাহিনীর এমন কাণ্ডে হামলার সাথে তাদের যোগসাজশ রয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
