রামগড়ে বিভিন্ন স্থানে সেনাবাহিনীর তৎপরতায় স্থানীয়দের উদ্বেগ

0


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

খাগড়াছড়ির রামগড়েরে বিভিন্ন স্থানে সেনাবাহিনীর তৎপরতার খবর পাওয়া গেছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা সময় বাটনাতলি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল সালদা পাড়া সড়ক দিয়ে বড় বেলছড়ি পাড়া ও ছোট বেলছড়ি পাড়ায় তৎপরতা চালায়।

পরে সেনা সদস্যরা হাচুক পাড়া পার্শ্ববর্তী গ্লোব বাগানে (আমবাগান) দীর্ঘ সময় অবস্থান নিয়ে আশপাশের এলাকা পর্যবেক্ষণ করেন পরে সেখান থেকে তারা গুজা পাড়ার দিকে যায়।

এছাড়া সেনা সদস্যরা কালাপানি এলাকায়ও কিছু সময় অবস্থান করে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে বর্তমানে সেনারা কোথায় অবস্থান করছেন তা তারা নিশ্চিত করে জানাতে পারেননি।

হঠাৎ করে বিভিন্ন পাড়ায় সেনাবাহিনীর এমন তৎপরতায় স্থানীয় জনমনে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত এলাকায় সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে খবর পাওয়া গেছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More