রামগড়ে সেনা-বিজিবির তৎপরতা অব্যাহত

0

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৫ আগস্ট ২০২৬

খাগড়াছড়ির রামগড় উপজেলার বিভিন্ন স্থানে গত ৪ আগস্ট থেকে সেনাবাহিনী ও বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকালে সেনাবাহিনীর একটি দল গুজাপাড়ার দিকে যাওয়ার খবর দিয়েছেন স্থানীয়রা। এছাড়া বৈদ্যপাড়া বিজিবি ক্যাম্প থেকে ১০ জনের একদল বিজিবি সদস্য সকাল ৮টায় দাঁতারাম পাড়ায় গিয়ে অবস্থান করছে বলে জানা গেছে।

অপরদিকে, গতকাল গরুকাটা এলাকায় অগ্নিকান্ডে মো. বারেক নামে এক সেটলার বাঙালিরা গোয়ালঘর পুড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেটলাররা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করলে সেখানে ৮টি গাড়িতে করে একদল সেনা সদস্য উপস্থিত হয়। পরে তারা সেখান থেকে সরে গিয়ে পার্শ্ববর্তী গ্লোব বাগান নামক স্থানে অবস্থান নেয়।

ওই সেনা দলটি আজ সকাল ৮টার দিকে হাচুক পাড়া এলাকায় টহল অভিযান চালানোর পর পূনরায় গ্লোব বাগানে চলে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More