সাজেকবাসীর অবরোধের সমর্থনে খাগড়াছড়িতে পিসিপির মিছিল

0


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

জেএসএস (সন্তু গ্রুপ)-এর প্রতি নিরাপত্তা বাহিনীর পৃষ্ঠপোষকতা ও মদতদান বন্ধ, জনগণের ওপর নির্বিচারে গুলি চালানো, হয়রানি ও প্রাণনাশের হুমকি প্রদানের প্রতিবাদে সাজেকবাসীর ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), খাগড়াছড়ি জেলা শাখা।

আজ রবিবার (১১ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় খাগড়াছড়ি সদরের টিউফা স্কুল গেট এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি স্বনির্ভরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে দিয়ে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা সাজেকবাসীর ঘোষিত অনির্দিষ্টকালের সড়ক অবরোধের প্রতি সংহতি প্রকাশ করেন এবং জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষার দাবি জানান।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন পিসিপির খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রাঞ্জল চাকমা। তিনি সাজেকবাসীর অবরোধ কর্মসূচির প্রতি সংহতি ও পূর্ণ সমর্থন জানান এবং জনগণের ওপর নির্বিচারে গুলি চালানো ও প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগের প্রতিবাদ জানান। একই সঙ্গে জেএসএস (সন্তু গ্রুপ)-এর প্রতি নিরাপত্তা বাহিনীর পৃষ্ঠপোষকতা ও মদতদান বন্ধের দাবি তুলে ধরেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More