গুইমারা রামেসু বাজার হত্যাকাণ্ডের ১ বছর, তিন শহীদের স্মরণে রাঙামাটিতে কালো পতাকা উত্তোলন

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৮ সেপে্ম্বর ২০২৬
খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজারে সেনা-সেটলার হামলা ও হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকীতে তিন শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে রাঙামাটির কুদুকছড়ি ও নান্যাচরের বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি ইউনিয়নের মৌনতলা, আবাসিক, ধর্মঘর, মাউরুম কলেজ এলাকা ও কুদুকছড়ি বাজার এবং নান্যাচর উপজেলায় ১৭ ও ১৮ মাইল এলালায় কালো পতাকা উত্তোলন করে শহীদদের স্মরণ করা হয়েছে।




উল্লেখ্য, গত বছর (২০২৫) ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণের সুষ্ঠু বিচার দাবিতে জুম্ম জনতার ডাকে সড়ক অবরোধ পালন করতে গিয়ে গুইমারার রামেসু বাজারে সেনাবাহিনী ও সেটলার বাঙালিরা রামেসু হামলা ও হত্যাকাণ্ড চালায়। এতে সেনাবাহিনীর নির্বিচার গুলিতে আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমা শহীদ হন এবং গুরুতর আহতসহ আরো অন্তত অর্ধশত মানুষ আহত হন। সেটলার বাঙালিরা অগ্নিসংযোগ করে রামেসু বাজারে পাহাড়িদের ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি পুড়িয়ে দেয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
