গুইমারার রামেসু বাজার হত্যাকাণ্ডের ১ বছর: তিন শহীদের স্মরণে কাউখালীতে কালো পতাকা উত্তোলন

কাউখালি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজারে সেনা-সেটলার হামলা ও হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকী উপলক্ষে তিন শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে ও ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে রাঙামাটির কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) কাউখালি উপজেলা সদর, ঘাগড়া, কলমপতি, বেতবুনিয়া ও ফটিকছড়ি ইউনিয়নের বিভিন্ন জায়গায় দোকানপাটে কালো পতাকা উত্তোলন করেন ব্যবসায়ীরা।

কাউখালী উপাজেলা সদরের কচুখালীসহ ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায়; কলমপতি ইউনিয়নের লামা কোলাপাড়া, উপর কোলাপাড়া, মাঝে পাড়া, উপর দইপোয়া, লামা দইপোয়া, ডেবা পাড়া, বড় আমছড়ি পাড়া, হাতিমাড়া, বড় পাড়া; বেতবুনিয়া ইউনিয়য়েনের শিলছড়ি, কালাকাজি পাড়া, চৌধুরী পাড়া, বালুখালি পাড়া, পচুপাড়া; ফটিকছড়ি ইউনিয়নের ধূপছড়ি পাড়া, পোড়া বাজার, হেডম্যান পাড়া, ডাবুয়া বাজার, বৃন্দাবন, রক্তছড়ি পাড়া শুকনাছড়ি, ধূপছড়ি,নোয়া পাড়া, হিরাকাজি পাড়া এলাকায় বিভিন্ন দোকানপাটে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।



উল্লেখ্য, খাগড়াছড়ির সিঙ্গিনালায় মারমা কিশোরীকে ধর্ষণের জড়িত সকল ধর্ষককে গ্রেফতার-বিচারের দাবিতে গত বছর (২০২৫) ২৮ সেপ্টেম্বর গুইমারার রামেসু বাজারে জুম্ম ছাত্র জনতার অবরোধ পালনকালে সেনা-সেটলাররা পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় সেনাবাহিনীর গুলিতে নিহত হন তিন মারমা যুবক আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমা। এছাড়া নারীসহ আরো অন্তত অর্ধশত মানুষ আহত হন। সেটলার বাঙালিরা অগ্নিসংযোগ করে রামেসু বাজারে দোকানপাট ও বসতবাড়ি জ্বালিয়ে ছাই করে দেয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
