বাঘাইছড়িতে দুই ব্যক্তির বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, সামাজিক কাজে ব্যবহৃত সরঞ্জাম লুটে নেয়ার অভিযোগ!

0


বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বেতাগিছড়া নাতিম কারবারী পাড়া গ্রামে দুই ব্যক্তির বাড়িতে সেনাবাহিনীর হয়রানিমূলক তল্লাশি এবং পুরাতন বিদ্যালয়ের রুমে রাখা বেতাগিছড়া এলাকাবাসীর সামাজিক কাজে ব্যবহৃত বাসন-বাতি লুটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৭ এপ্রিল ২০২৬) দিবাগত রাত ১২টার সময় বাঘাইছড়ির দুই টিলা সেনা ক্যাম্প থেকে একদল সেনা সদস্য বেতাগিছড়া নাতিম কার্বারি পাড়া গ্রামে হানা দেয়। এ সময় সেনারা বিজয় চাকমা (৬৩), পিতা- মৃত ধীরেন্দ্র চাকমা ও তার ছেলে রিকাশ চাকমা(৩৭)-এর বাড়িতে হয়রানিমূলকভাবে তল্লাশি চালায়।

তল্লাশি চালিয়ে তাদের বাড়িতে অবৈধ কোন কিছু না পেয়ে পরে সেনারা এলাকাবাসীর নির্মিত পুরাতন ক্ষেত্রপুর মাধ্যমিক বিদ্যালয়ে যায়। এরপর তারা বিদ্যালয়ের রুমের তালা ভেঙে ঢুকে সেখানে রাখা এলাকাবাসীর সামাজিক কাজে ব্যবহৃত বেশকিছু বাসন ও তরকারির বাতি লুট করে নিয়ে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। 

নাম প্রকাশে অনিশ্চুক এক মুরব্বী বলেন, এলাকার জনগণের অর্থায়নে প্রথমে টিন, বাশের বেড়া দিয়ে ক্ষেত্রপুর মাধ্যমিক বিদ্যালয়টি নির্মাণ করা হয়। পরে উন্নয়ন বোর্ডের অর্থায়নে বিদ্যালয়টি টিনশেড বিল্ডিং করা হলে বিদ্যালয়ের পুরাতন রুমগুলোতে সামাজিক কাজে ব্যবহৃত সরঞ্জামাদি রাখা হয়। গত রাত ১২টার দিকে সেনা বাহিনীর সদস্যরা এসে উক্ত সরঞ্জামগুলো (বাসন ও বাতি) নিয়ে গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More