মাটিরাঙ্গার বামাগোমতী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিজিবি’র অবস্থান

0


মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএচইটি নিউজ
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

‎খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৮নং আমতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাজাপাড়া বামাগোমতী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে একদল বিজিবি সদস্য অবস্থান নিয়েছে বলে খবর পাওয়া গেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১০টার দিকে মাটিরাঙ্গা বর্ণাল বিজিবি ক্যাম্প থেকে ৩০–৩৫ জনের একদল বিজিবি সদস্য উক্ত বিদ্যালয় প্রাঙ্গণে এসে অবস্থান নেয়।

‎এদিকে, বিদ্যালয়ে বিজিবি সদস্যদের এ অবস্থানের ফলে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে নানা শঙ্কা ও উদ্বেগ দেখা দিয়েছে বলে জানা গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More