রামগড়ের গৈইয়া পাড়া স্কুলে বিজিবি সদস্যদের অবস্থান

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
খাগড়াছড়ির রামগড় উপজেলার গৈইয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একদল বিজিবি সদস্য অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১১টার সময় খাগড়াবিল বিজিবি ক্যাম্প থেকে একটি গাড়িতে করে ১৫ জনের একদল বিজিবি সদস্য দুই নাম্বার এলাকা হয়ে গৈইয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে অবস্থান নেয়। তাদেরকে বিদ্যালয় প্রাঙ্গন ও আশে-পাশে ঘোরাঘুরি করতে লক্ষ্য করা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
