রামগড়ে দক্ষিণ গুজাপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, পুরষ্কার বিতরণ

0


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

খাগড়াছড়ির রামগড়ে দক্ষিণ গুজাপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় আচলং পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় পিরিংগি পাড়া একাদশ ও বেলছড়ি একাদশ মুখোমুখি হয়। প্রায় ৯০ মিনিটের খেলায় পিরিংগি পাড়া একাদশ ৩-০ গোলে বেলছড়ি একাদশকে পরাজিত করে।

এর আগে ১১ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন পাড়ায় অন্তত ১৬টি টিম অংশগ্রহণ করে।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ৩ নম্বর যোগ্যছোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কদুম রায় ত্রিপুরা, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রিয়লাল চাকমা, ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সুমন কান্তি চাকমা ও ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট মুরুব্বি দোরিন্দ্র ত্রিপুরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রামগড় ইউনিটের সংগঠক মিঠুন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর খাগড়াছড়ি জেলা শাখার সদস্য রিকেন চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি তৃষ্ণাকর চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলা শাখা সাধারণ সম্পাদক ধন ত্রিপুরা ও গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা সাংগঠনিক সম্পাদক নতুন ত্রিপুরা।

খেলার পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

বক্তারা বলেন, খেলা একটি বিনোদনের মাধ্যম হলেও এটা একজন মানুষকে শারীরিক ও মানসিকভাবে উজ্জীবিত করে। এর মাধ্যমে সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃঢ় হয়। বর্তমান সময়ে উদীয়মান প্রজন্ম মোবাইল গেমিং, ফেইসবুকে বেশি ঝুঁকে পড়ায় ফুটবল, ক্রিকেট-সহ অন্যান্য খেলার প্রতি মনোযোগ কমে গেছে।

বক্তারা আরও বলেন, ক্রীড়া ও বিনোদনের পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধেও যুব সমাজকে এগিয়ে আসতে হবে। মদ-গাজা সেবন, অতিরিক্ত ফোন ব্যাবহার কমিয়ে এনে খেলার প্রতি মনোযোগী হতে হবে।

বক্তারা উদীয়মান প্রজন্মকে মোবাইল গেমিং ইত্যাদি কমিয়ে ফুটবলসহ বিভিন্ন খেলাধূলার দিকে মনোনিবেশ করার আহ্বান জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More