দীঘিনালায় শহীদ ভরদ্বাজ মুনির স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

0


দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালায় পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক আন্দোলনে প্রথম শহীদ ভরদ্বাজ মুনি চাকমার ৩৪তম আত্মবলিদান দিবসে তাঁর স্মরণে নির্মিত স্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে শহীদ পরিবাবর্গ, এলাকাবাসী ও সংগঠনগুলো।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৭টায় দীঘিনাল উপজেলার বাবুপাড়ায় শহীদ ভরদ্বাজ মুনির স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন মনি চাকমা ও আরুতি বালা চাকমা, এলাকাবাসীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন দয়ামোহন চাকমা ও কাছিলি চাকমা এবং ইউপিডিএফ ও সহযোগী সংগঠনসমূহের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন ককলা চাকমা, ককলা চাকমা, রুপালি চাকমা ও মল্লিকা চাকমা।উল্লেখ্য, ১৯৯২ সালের ১৩ অক্টোবর দীঘিনালায় পাহাড়ি ছাত্র পরিষদের আহূত ছাত্র-গণসমাবেশে যোগ দিতে এসে সেনাবাহিনীর মদদে সেটলারদের হামলায় শহীদ হন ৭০ বছরের ভরদ্বাজ মুনি চাকমা। তিনিই পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক আন্দোলনে প্রথম শহীদ হওয়া ব্যক্তি। 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More