Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
রামগড়: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলাধীন ২নং পাতাছড়া ইউনিয়নের ২৩৭ নং নাভাঙা মৌজার বড় বেলছড়ি গ্রামের বাসিন্দা নিরু কুমার ত্রিপুরা, পিতা শতরায় ত্রিপুরার ৫ একর দ্বিতীয় শ্রেণীর জমি নুর আলম ওরফে আলম কমান্ডার, পিতা মজিবুল হক, করের হাট ,মিরসরাই, চট্টগ্রাম কর্তৃক বেদখল করে এবাদত খানা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জায়গার মালিক নিরু কুমার ত্রিপুরা সিএইচটি নিউজ বাংলার প্রতিনিধিকে জানান, উক্ত জায়গাটি তার বন্দোবস্তিকৃত এবং যুগ যুগ ধরে তিনি এ জায়গাটি ভোগদখল করে আসছেন। তিনি বলেন, আগেও নুর আলম জায়গাটি বেদখল করতে চেয়েছিল। এসময় তিনি রামগড় থানায় একটি মামলা দায়ের করেছিলেন। কিন্তু থানা প্রশাসন থেকেএ বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হয়নি। হঠাৎ করে তিনি আবারও গত ১২ জুলাই থেকে ইট, বালু, সিমেন্ট নিয়ে এসে উক্ত জায়গার উপর এবাদত খানা নির্মাণ শুরু করে দিয়েছেন। বাধা দেয়া সত্ত্বেও তিনি কোন বাধা মানেছেন না। এ ব্যাপারে গত ২২ জূলাই রামগড় থানায় আবারো লিখিত অভিযোগ দিতে গেলে থানা কর্তৃপক্ষ তার অভিযোগ গ্রহণ করেনি বলে তিনি জানান।
