শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদে এবং ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাজেকে প্রতিবাদ সমাবেশ

0


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদে এবং সন্তু গ্রপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশনের নেতা-কর্মী, সমর্থক ও এলাকাবাসী।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বেলা ২টার সময় সাজেকের উজোবাজারে তারা এ সমাবেশ করেন ।

এ সময় তারা “সাজেকবাসীর ৫ দফা মেনে নাও; সন্তু গ্রুপের সশস্ত্র দলকে সরিয়ে নাও; হয়রানিমূলক মিথ্যা মামলা তুলে নাও; অবিলম্বে সেনা সন্ত্রাস বন্ধ কর; সাজেকবাসীর ওপর হামলা কেন, সরকারের জবাব চাই; সন্তু সন্ত্রাস, সেনা সন্ত্রাস বন্ধ কর; সন্তু গ্রুপের সন্ত্রাসীদের মদতদান বন্ধ কর” ইত্যাদি দাবি ও শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

উল্লেখ্য, সাজেকে উদ্ভুত পরিস্থিতি নিরসনে আজ আন্দোলনকারীদের সাথে রাঙামাটি ও খাগড়াছড়ির দু’জন এমপি ও দুই জেলার জেলা প্রশাসকদের সমন্বয়ে সরকারের একটি প্রতিনিধি দল বৈঠক করছেন। এই বৈঠকের প্রাক্কালে সরকারি প্রতিনিধি দলের সম্মুখে এলাকার জনগণ উক্ত প্রতিবাদ সমাবেশ করে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সরকারের কাছে তাদের দাবি-দাওয়া তুলে ধরেছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More