সাজেকের নাঙ্গলমারা গ্রামে সেনাবাহিনী কর্তৃক এক ব্যক্তির বাড়ি ঘেরাও করে হয়রানির অভিযোগ

0
বাড়ি ঘেরাও করতে যাওয়ার সময় তোলা ছবি। 

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

রাঙামাটির সাজেজের গঙ্গারাম এলাকার নাঙ্গলমারা গ্রামে সেনাবাহিনীর একদল সদস্য এক ব্যক্তির বাড়ি ঘেরাও করে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

যার বাড়ি ঘেরাও করা হয় তার নাম বকুল চাকমা (২৭), পিতা- মৃত নীলকান্ত চাকমা।

গ্রামবাসীদের সূত্রে জানা যায়, আজ শুক্রবার(১৪ আগস্ট ২০২৬) দুপুর ১:০০টার সময় গঙ্গারাম টাইগার টিলা ক্যাম্প থেকে ১৯ জনের একটি সেনাদল নাঙ্গলমারা গ্রামে হানা দেয়। এ সময় সেনারা কোন কারণ ছাড়াই গ্রামের বাসিন্দা বকুল চাকমার বাড়ি ঘেরাও করে পরিবারের লোকজনকে জিজ্ঞাসার নামে হয়রানি করে।

সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর সেনা সদস্যরা ক্যাম্পে ফিরে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী বকুল চাকমার সহধর্মিণী চম্পা চাকমা এ প্রতিবেদকে জানান, “সেনাবাহিনীর সদস্যরা আসা মাত্রই আমাদের বাড়ি ঘেরাও করে। এরপর তারা ‘ইউপিডিএফ কোথায় মিটিং করছে’- এমন প্রশ্ন জিজ্ঞাসা করে আমাদেরকে হয়রানি করেছে।”

তবে, ওই এলাকায় ইউপিডিএফের কোন মিটিং ছিল না বলে জানা গেছে।  

এদিকে, এলাকার সচেতন মহল বলছেন, সাধারণ জনগণের ওপর সেনাবাহিনীর হয়রানিমূলক কর্মকাণ্ড কখনো গ্রহণযোগ্য নয়। এ ধরনের কার্যক্রম দেশের সেনাবাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। তাই, সেনাবাহিনীকে নিরীহ জনগণের ওপর নিপীড়ন-হয়রানি অচিরেই বন্ধ করা উচিত।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More