সাজেকে আগামী রবিবার একদিনের জন্য অবরোধ শিথিল করা হয়েছে

0


বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

জনস্বার্থ বিবেচনায় সাজেক পর্যটন সড়কে তৃতীয় দফায় টানা ৯ দিন ধরে চলা অবরোধ কর্মসূচি আগামী ১ নভেম্বর (রবিবার) এক দিনের জন্য শিথিল করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের পক্ষে বাবুধন চাকমা ও নতুন জয় চাকমা এ অবরোধ শিথিলের কথা জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, এলাকার সাধারণ জনগণের মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে উক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১ নভেম্বর (রবিবার)-এর পর থেকে পূর্বের ন্যায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে সুষ্ঠুভাবে কঠিন চীবর দানোৎসব পালন করতে পারেন সেজন্য তাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বিশেষ শিথিলতার ব্যবস্থা নেওয়া হবে বলে দুই সংগঠনের নেতারা জানিয়েছেন। এজন্য ধর্মীয় প্রতিষ্ঠান বা বিহার কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More