কাউখালীর বিভিন্ন স্থানে সেনাবাহিনীর অবস্থান, ব্যাপক অপারেশনের আশঙ্কা এলাকাবাসীর!

0


কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬

রাঙামাটির কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী সদস্যদের অবস্থানের খবর পাওয়া গেছে। এতে এলাকায় ব্যাপক সেনা অপারেশনের আশঙ্কা করছেন এলাকাবাসী। এ নিয়ে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, আজ সোমবার (২০ এপ্রিল ২০২৬) কাউখালী উপজেলার বড় ন’ভাঙ্গা এলাকায় প্রায় ৩০ জন, কাশখালী এলাকায় প্রায় ৬০ জন ও জুনুমাছড়া গ্রামে আরো একদল সেনা সদস্য অবস্থান করছে।

অন্যদিকে, বেতবুনিয়ার গোদারপাড় ক্যাম্প থেকে ৩০ থেকে ৪০ জন সেনা সদস্য ডাবুয়া এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে একটি সূত্র জানিয়েছে।

সূত্রটি আরও জানায়, বড় ন’ভাঙ্গায় অবস্থানরত সেনারা আগামীকাল (২১ এপ্রিল) বড়কলক বা কলাবুনিয়া এলাকায় রওনা দিতে পারে। একই সঙ্গে পানছড়ি এলাকাতেও সেনা সদস্যদের যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

এছাড়া, আগামীকাল বর্মাছড়ি এলাকায় শতাধিক সেনা সদস্য মোতায়েন করা হতে পারে বলে তথ্য রয়েছে।

এলাকাবাসীর আশঙ্কা সেনারা হয়তো এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করতে পারে। এতে সাধারণ জনগণ নিপীড়ন, হয়রানির শিকার হতে পারেন। তাই সেনাবাহিনীর এমন অবস্থানকে কেন্দ্র করে এলাকার জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More