দীঘিনালায় সন্তু গ্রুপের হামলায় নিহত সুজন চাকমার প্রতি শেষ শ্রদ্ধা, দাহক্রিয়া সম্পন্ন

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৬ জুন ২০২৬
খাগড়াছড়ির দীঘিনালায় জেএসএস সন্তু গ্রুপের হামলায় নিহত ইউপিডিএফ সদস্য সুজন চাকমার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন ও তাঁর দাহক্রিয়া সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (২৬ জুন ২০২৬) দুপুরে দীঘিনালার কবাখালী ইউনিয়নের তারাবন্যা গ্রামে ধর্মীয় রীতিনীতি অনুসারে তাঁর দাহক্রিয়া সম্পন্ন করা হয়। এতে স্থানীয় এলাকার লোকজন অংশগ্রহণ করেন।
এর আগে গতকাল রাতে খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে পোস্টমর্টেম শেষে সুজন চাকমার মরদেহ তারাবন্যা গ্রামের তাঁর নিজ বাড়িতে নেওয়া হয়।

দাহক্রিয়ার পুর্বে ইউপিডিএফের দীঘিনালা ইউনিটের পক্ষ থেকে সুজন চাকমার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে ইউপিডিএফের পক্ষে জেকি চাকমা, নন্টু চাকমা, মল্লিকা চাকমা, রুপালি চাকমা মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে ভিক্ষু সংঘের উপস্থিতিতে এক ধর্মীয় সভা শেষে তাঁর মরদেহ দাহ করা হয়।


উল্লেখ্য, গত ২৪ জুন ২০২৬ দুপুর ১:০০টার দিকে দীঘিনালার বাবুছড়া মুড়োপাড়া এলাকায় জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী সুজন চাকমাকে(৪৮) গুলি করে হত্যা করে। তিনি এক পুত্র সন্তানের জনক ছিলেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
