হ্যাকারদের আক্রমণের শিকার chtnews.com ফেসবুক পেইজ

অনলাইন ডেস্ক, সিএইচটি নিউজ
শনিবার, ১৩ জুন ২০২৬
পার্বত্য চট্টগ্রামে বস্তুনিষ্ট সংবাদের জন্য জনপ্রিয় ফেসবুক পেইজ chtnews.com হ্যাকারদের আক্রমণের শিকার হয়েছে। শাসকগোষ্ঠির লেলিয়ে দেওয়া হ্যাকারদের সংঘবদ্ধ আক্রমণ ও রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ পেইজটি সাময়িকভাবে বন্ধ বা সাসপেন্ড করে দিয়েছে। ফলে পেইজটি এখন আর প্রদর্শিত হচ্ছে না।
১ লক্ষ ৫২ হাজার ফলোয়ারের পেইজটিতে মূলত পার্বত্য চট্টগ্রাম ভিত্তিত নিউজ পোর্টাল ‘সিএইচটি নিউজে’ প্রকাশিত খবরগুলোর লিঙ্ক ফটোকার্ড যুক্ত করে শেয়ার করা হয়ে থাকে। ফলে এই পেইজটির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনসহ নানা ঘটনাবলীর খবর দ্রুত পাঠকদের কাছে পৌঁছে যায়। যার কারণে শাসকগোষ্ঠির লেলিয়ে দেওয়া হ্যাকার নামক দুর্বৃত্তরা বার বার পেইজটিতে আক্রমণ চালিয়ে আসছে। সর্বশেষ তাদের আক্রমণের ফলে ফেসবুক কর্তৃপক্ষ পেইজটিতে সাময়িকভাবে সাসপেন্ড করে দিতে বাধ্য হয়েছে।
পেইজটি উদ্ধারের চেষ্টা চলছে বলে পেইজটির এডমিনদের পক্ষ থেকে জানানো হয়েছে। আশা করা যায়, কয়েক দিনের মধ্যে পেইজটি উদ্ধার করা সম্ভব হবে।
পেইজটির এডমিনদের পক্ষ থেকে সাময়িক অসুবিধার জন্য ফলোয়ারসহ সকল শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
