মাটিরাঙ্গার বামাগোমতী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিজিবি’র অবস্থান

মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএচইটি নিউজ
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৮নং আমতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রাজাপাড়া বামাগোমতী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে একদল বিজিবি সদস্য অবস্থান নিয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১০টার দিকে মাটিরাঙ্গা বর্ণাল বিজিবি ক্যাম্প থেকে ৩০–৩৫ জনের একদল বিজিবি সদস্য উক্ত বিদ্যালয় প্রাঙ্গণে এসে অবস্থান নেয়।
এদিকে, বিদ্যালয়ে বিজিবি সদস্যদের এ অবস্থানের ফলে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে নানা শঙ্কা ও উদ্বেগ দেখা দিয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
