মানিকছড়িতে বিদ্যালয়ে সেনাবাহিনীর অবস্থান, পাঠদান ব্যাহত হওয়ার অভিযোগ

0

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৪ জুন ২০২৬

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দক্ষিণ হাফছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ৮ জুন থেকে সেনাবাহিনীর একদল সদস্য অবস্থান করায় বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা অভিযোগ করে জানান, গত ৮ জুন থেকে ১৭-১৮ জনের একদল সেনা সদস্য দক্ষিণ হাফছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে অবস্থান নেয়। এরপর থেকে আজ (১৪ জুন) পর্যন্ত তারা সেখানে অবস্থান করছে। সেনা সদস্যদের সেখানে অবস্থান করার ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এতে এলাকার শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন।  

এছাড়াও জামতলা এলাকায় ওয়াকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আম বাগানে ৩৫ থেকে ৪০ জন সেনা সদস্য অবস্থান করছে বলে জানা গেছে। সেনাদের এমন তৎপরতা ও অবস্থানের কারণে এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More