খাগড়াছড়িতে ‘সংকটেই আবির্ভাব ঘটে বীরের’ শীর্ষক আলোচনা সভা পিসিপির

0

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১০ আগস্ট ২০২৬

“সংকটেই আবির্ভাব ঘটে বীরের, পার্বত্য চট্টগ্রামের অধিকারহারা জাতির মুক্তির লড়াইয়ে চাই শত শত ‘নাগাসাকির অদম্য বালক’” শীর্ষক আলোচনা সভা করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

রবিবার (৯ আগস্ট ২০২৬) বিকাল ৩টার সময় ‘নাগাসাকি দিবস’ উপলক্ষে খাগড়াছড়ি সদর এলাকায় এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সঞ্চালনা করেন খাগড়াছড়ি জেলা শাখার অর্থ সম্পাদক স্বপন চাকমা ও সভাপতিত্ব করেন জেলা সভাপতি তৃষ্ণাঙ্কর চাকমা। এতে আরো উপস্থিত ছিলেন জেলা শাখার সদস্য ইস্পিতা চাকমা।

আলোচনা সভায় ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাকিতে আমেরিকার পারমাণবিক বোমার আঘাাতে নিহত ভাইকে পিঠে বেঁধে শেষকৃত্য করতে নিয়ে আসা সেই ১০ বছর বয়সী অদম্য বালকের দৃঢ়তা, শৃঙ্খলা, ধৈর্য্য, ভাইয়ের প্রতি মমতা ও মানবিকতার কথা তুলে ধরা হয় এবং পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়েও নাগাসাকির সেই অদম্য বালকের মতো শত শত অদম্য বালকের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় নাগাসাকি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, যুদ্ধ ও সহিংসতার ভয়াবহতা এবং পার্বত্য চট্টগ্রামের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More